সংবাদ শিরোনাম ::
সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যুর ছয়দিন পর আইসিওতে থাকা ছেলের মৃত্যু জামিন হলেই জেল গেইট থেকে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদ্যুতের অনিয়ম, দুর্ণীতি ও তত্ত্বাবধায়ক প্রকৌশলীর অপসারণ দাবীতে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৯:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১ ১৬৪৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী নুরুল আমিন ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফিরোজ কবির এর অপসারণ, দাবীতে মানববন্ধন-সমাবেশ করেছে সাধারণ গ্রাহকরা। সোমবার বেলা ১১টায় জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে এ কর্মসূচি পালিত হয়। এছাড়া বিদ্যুৎ বিভাগের ভৌতিক বিল, হয়রানী, নির্বাহী প্রকৌশলীর অনিয়ম, দুর্ণীতি, সেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতি, ট্রান্সফরমার বসিয়ে আর্থিক সুবিধা নেয়া, গ্রাহকদের সাথে দুর্ব্যবহার করার প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, প্রকৃত মিটার রিডিং থেকে ২০-২৫ শতাংশ বেশি বিল করছে বিদ্যুৎ বিভাগ, টানাসফর্মার বিকল হলে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে গ্রাহক থেকে, এলাকাভিত্তিক লাইনে কোনো সমস্যা হলে টাকা ছাড়া মেরামত করছে না বিদ্যুৎ বিভাগ, অতিরিক্ত বিল করে মিটারের লাইন কেটে দিয়ে গ্রাহককে নির্বাহী প্রকৌশলীর শ্যালক নোমান থেকে প্রি-পেইড মিটার নিতে বাধ্য করছে, টাকার বিনিময়ে শপিং মলগুলোকে আলাদা ট্রানাসফর্মার দিচ্ছে। এসব বিষয়ে নির্বাহী প্রকৌশলীকে জানালে উল্টো গ্রাহকদের সাথে অশোভন আচরণের পাশাপাশি গ্রাহকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করে আন্দোলনকারীরা।

কর্মসূচিতে বক্তরা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক দোষি নির্বাহী প্রকৌশলী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে অপসরণসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

এ সময় বক্তব্য রাখেন, সাধারণ গ্রাহক রাজিব হোসেন, আবদুল্যাহ্ আল মাসুদ, হারুনুর রশিদসহ নোয়াখালী পৌরসভার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ অনেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

বিদ্যুতের অনিয়ম, দুর্ণীতি ও তত্ত্বাবধায়ক প্রকৌশলীর অপসারণ দাবীতে মানববন্ধন

আপডেট সময় : ০৭:০৯:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১