ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ট্রাক চাপায় কোম্পানীগঞ্জে পথচারীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১ ৩৫৫৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে মাটি বাহী ড্রামট্রাক চাপায় মো. হাফিজ উল্যাহ (৬৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। ঘটনার পরপর দ্রুত পালিয়ে যাওয়া ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার বিকেলে ঢাকা নেওয়ার পথে মারা যান হাফিজ উল্যাহ। নিহত হাফিজ উল্যাহ ফেনী জেলার সোনাগাজী উপজেলার চর দরবেশ ৭নং ওয়ার্ডের মৃত বজলের রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাবাজার-সোনাগাজী সড়কের কোম্পানীগঞ্জের মুছাপুর ৪নং ওয়ার্ড বাংলাবাজার মাদ্রাসার সামনে দিয়ে যাচ্ছিলেন হাফিজ উল্যাহ। এসময় পিছন থেকে আসা একটি দ্রুতগতির মাটিবাহী ড্রামট্রাক তাকে পিছন থেকে চাপা দেয়। এতে সড়কের বাইরে ছিটকে পড়ে গুরুত্বর আহত হন তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে বসুরহাটের একটি হাসপাতালে ও পরে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেলে মারা যান তিনি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর দ্রুত পালিয়ে যাওয়ায় ট্রাকটি তাৎক্ষনাত আটক করা সম্ভব হয়নি। চালকসহ গাড়িটি আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

ট্রাক চাপায় কোম্পানীগঞ্জে পথচারীর মৃত্যু

আপডেট সময় : ০৮:৫০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১