ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত

ড্রেনে পড়ে শিক্ষার্থীর মৃত্যু : ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১ ২৫০৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
চট্টগ্রামে ড্রেনে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সেহরীন মাহবুব সাদিয়ার (১৯) মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তাদের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের (সিসিবি) পক্ষে ব্যারিস্টার অনিক আর হক এ রিট দায়ের করেন।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ রিটের ওপর শুনানি হবে।

এর আগে ১৯ অক্টোবর এ বিষয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছিল।

স্থানীয় সরকার সচিব, চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বরাবরে ওই নোটিশ পাঠানো হয়।

নোটিশ পাঠানোর দিন সিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় ছাত্রীর লাশ পাওয়া গেছে। কিন্তু এর দায় সিটি করপোরেশনও নিচ্ছে না আবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষও নিচ্ছে না। নালাগুলো খোলা রাখার দায় কার?

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ড্রেনে পড়ে শিক্ষার্থীর মৃত্যু : ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

আপডেট সময় : ১০:৩৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১