ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার: ৪ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ শিশুকে যৌন হয়রানির মামলায় কারাগারে অটোরিকশা চালক অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে, চার বাস কাউন্টারকে জরিমানা শিশুকে যৌন হয়রানির অভিযোগ: পিটুনি দিয়ে অটো চালককে পুলিশে সোপর্দ বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ হামের উপসর্গে নোয়াখালীতে আরও এক শিশুর মৃত্যু, আইসোলেশনে ১০৮ জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু খানাখন্দে ভরা সড়ক, এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির নদীর তীরে হাঁটতে গিয়ে মিলল ২০ কেজি ওজনের কোরাল মাছ

আগামীকাল থেকে দেশে পরীক্ষামূলক ফাইভ জি চালু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১ ৬১২৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিজয় মাসে আগামীকাল রোববার থেকে দেশে পরীক্ষামূলক ভাবে উচ্চগতি সম্পন্ন ইন্টানেট সেবা ৫-জি চালু করছে রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর টেলিটক। তবে প্রাথমিকভাবে ছয়টি স্থানে ফাইভ জি চালু করার প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিকে ২০২২ সালের মধ্যে ঢাকার ২শ স্থানে ফাইভ জি চালু করা হবে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে ঢাকাসহ অন্যান্য স্থানে ৫-জি সেবা বিস্তৃত করা হবে। গ্রামাঞ্চলে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাহাব উদ্দিন।

ফাইভ জি প্রযুক্তি সেবাদানের বিষয়ে চলতি বছরের অক্টোবরে টেলিটকের সঙ্গে হুয়াওয়ে একটি চুক্তি করে। এই চুক্তির অধীনে, হুয়াওয়ে বাংলাদেশে ফাইভ জি প্রযুক্তি চালু করতে টেলিটককে বিশ্বমানের সেবা প্রদান করছে। ইতোমধ্যেই ঢাকা শহরের বিভিন্ন সাইটে হুয়াওয়ে ও টেলিটকের যৌথ পরীক্ষায় ব্যবহারকারীদের জন্য এক দশমিক পাঁচ জিবিপিএস পিক ইন্টারনেট গতি এবং ৭১০ মিলি সেকেন্ড ল্যাটেন্সির মতো দারুণ ফলাফল পাওয়া গেছে। এর মাধ্যমে দেশে শিল্পের ডিজিটালাইজেশন ত্বরান্বিত করা এবং ব্যক্তিগত ব্যবহারকারীদের জন্য আরও অনেক সুযোগ তৈরি করা সম্ভব হবে।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর একটি অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছিলেন, ঢাকায় আগামী ডিসেম্বর মাসের কোনো একদিন পঞ্চম প্রজন্মের ইন্টারনেট সেবা (৫-জি) পরীক্ষামূলকভাবে চালু হবে। সেটা হতে পারে ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবসে। অথবা ১৬ ডিসেম্বর বিজয় দিবসে। সরকারি মুঠোফোন অপারেটর টেলিটক পরীক্ষামূলকভাবে এই ৫-জি সেবা চালু করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগামীকাল থেকে দেশে পরীক্ষামূলক ফাইভ জি চালু

আপডেট সময় : ১১:২৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১