ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

যাদের দেখে ইভ্যালিতে যুক্ত হয়েছি, তাদের নাম বললে তো দেশেই থাকতে পারব না

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১ ২৬৪২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির কার্যক্রমে সহযোগিতার অভিযোগে জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক গত ৪ ডিসেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেন। এই মামলার অন্যতম আসামি তাহসান খান বর্তমানে বেশ কয়েকটি কনসার্টে অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকেই একটি জাতীয় দৈনিককে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। ক্ষুব্ধ তাহসান জানান, ‘যাদের নাম দেখে ইভ্যালিতে যুক্ত হয়েছিলাম, তাদের নাম বলতে পারব না। তাদের নাম বললে তো বাংলাদেশেই থাকতে পারব না।’

ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান শুক্রবার গণমাধ্যমকে জানিয়েছেন, অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে হওয়া মামলায় অভিনেতা ও গায়ক তাহসান খান, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ ৯ আসামিকে যে কোনো সময় গ্রেফতার করা হতে পারে।

এ খবরের প্রতিক্রিয়ায় ইভ্যালি প্রসঙ্গে তাহসান বলেন, ‘যে কোম্পানির সঙ্গে দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যুক্ত, দেশের প্রভাবশালী ব্যক্তিরা জড়িত, সেখানে আমি শুভেচ্ছাদূত হয়ে মাত্র দুটি ফেসবুক লাইভ করেছি। আমি কিন্তু বিজ্ঞাপনও করিনি। আর আমি বিজ্ঞাপনচিত্রে কাজ করলে যেকোনো প্রতিষ্ঠানের করতেই পারি। কারণ, তখন তো লিগ্যাল কোম্পানি। আমি আবারও বলছি, আমাকে স্পষ্ট বলা হয়েছিল, আপনারা কেন আমাদের সঙ্গে যুক্ত হবেন না? তারা আরও তিনটা নাম বলেছে, যা আমি আপনাকে বলতে পারব না, তাহলে হয়তো আমি বাংলাদেশেই থাকতে পারব না। আমি তো কোনো বিশেষজ্ঞ না যে বুঝে ফেলব, এই কোম্পানি ঋণখেলাপি হবে। ’

আতঙ্কিত কণ্ঠে তাহসান আরো বলেন, ‘যাদের নাম শুনে ইভ্যালিতে যোগ দিয়েছিলাম তারা এতটাই প্রভাবশালী যে তাদের নাম বলা সম্ভব নয়। তারা অসম্ভব ক্ষমতাধর মানুষ। আমি একজন সংস্কৃতিকর্মী। আমার কোনো ক্ষমতা নেই। আমি বেশি কিছু বলতে পারব না। মামলা যেহেতু হয়েছে, এখন আমাকে আমার মতো আইনি লড়াই চালিয়ে যেতে হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যাদের দেখে ইভ্যালিতে যুক্ত হয়েছি, তাদের নাম বললে তো দেশেই থাকতে পারব না

আপডেট সময় : ০৭:০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১