ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
পুলিশের চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর আত্মহত্যা নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ-প্রতিবাদ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: গ্রেফতার ২৫, সুধারাম থানার ওসি ক্লোজড জেলি মিশ্রিত ১৪২ কেজি চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪৭ নোয়াখালীতে কাফনের কাপড় পড়ে ছাত্রলীগের বিক্ষোভের ভিডিও ভাইরাল নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, ১৪ ঘন্টা পর খালে মিলল যুবকের মরদেহ ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির আশঙ্কা, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

হিরো আলমের ‘ব্লু-ব্যাজ’ কেড়ে নিল ফেসবুক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১ ২০২৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হিরো আলম নামটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অতি পরিচিত। নানা কারণে তিনি আলোচনায় । সকল আলোচনা- সমালোচনাকে পিছনে ফেলে কাজ করে যাচ্ছেন। ফেসবুকে তার অনুসারীর সংখ্যাও কম নয়। দেড় মিলিয়ন অনুসারী তার অফিসিয়াল ফেসবুক পেইজে। পেইজটি ভেরিফাইডও ছিলো। তবে হঠাৎ করে তার পেইজের নামের পাশের সেই ব্লু-ব্যাজ উধাও!

এ বিষয়ে হিরো আলম বলেন, আমি জানি না আমার সাথে এমটা কেন হলো। হতে পারে কেউ আমার বিরুদ্ধে ফেসবুক কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করেছে। আমি নিশ্চিত না হয়ে এ বিষয়ে কিছু বলতে পারছি না। আপনারা জানেন, আমার পেছনে কেউ না লাগলে আমি কারও পেছনে লাগি না।’
তিনি আরও জানান, ‘কেন ব্লু-ব্যাজ সরানো হলো সে বিষয়ে খোঁজ নিচ্ছি। প্রকৃত কারণ জেনে অবশ্যই আপনাদের জানাব। ব্লু-ব্যাজ ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

এদিকে গত শুক্রবার (১০ ডিসেম্বর) ‘পালালো পালালো মুরাদ হাসান’ শিরোনামে একটি গান নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন হিরো আলম। তার ফেসবুক পেজেও গানটির ভিডিও ভেসে বেড়াতে দেখা যায়। ঘটনাক্রমে সেদিন থেকেই তার পেজের ব্লু-ব্যাজ উধাও! তবে এখনো পেজে নিজের সব কাজের আপডেট দিচ্ছেন হিরো আলম।রোববার (১২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, নতুন গান ‘মুরাদ হাসানের টেনশন’ আসবে আজ সন্ধ্যা ৭টায়। এই পোস্টের আগে একটি ভিডিওতে গানের রেকর্ডিংয়ের কিছু মুহূর্ত শেয়ার করেন হিরো আলম। সেখানে তাকে গাইতে শোনা যায়, ‘পানি গরগরাইয়া পরতাছে, মুরাদ হাসান কানতেছে, ঢুকতে পারেনি কানাডা…।’

হিরো আলমের ভাষ্য, ‘আইন সবার জন্য সমান। সে মন্ত্রী হোক, এমপি হোক, আইনের ঊর্ধ্বে কেউ না। ডা. মুরাদ হাসান অতিরিক্ত বাড়ার কারণে তার পতন হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হিরো আলমের ‘ব্লু-ব্যাজ’ কেড়ে নিল ফেসবুক!

আপডেট সময় : ০৭:১৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১