ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
পুলিশের চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর আত্মহত্যা নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ-প্রতিবাদ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: গ্রেফতার ২৫, সুধারাম থানার ওসি ক্লোজড জেলি মিশ্রিত ১৪২ কেজি চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪৭ নোয়াখালীতে কাফনের কাপড় পড়ে ছাত্রলীগের বিক্ষোভের ভিডিও ভাইরাল নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, ১৪ ঘন্টা পর খালে মিলল যুবকের মরদেহ ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির আশঙ্কা, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

বাংলাদেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি : আইনমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১ ২১৭৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে কোনো বিচারবহির্ভূত হত্যা বা হত্যাকাণ্ড হয়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ রবিবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা আইনের শাসনে বিশ্বাস করে, তাদের কিন্তু একটা কর্তব্য থাকে। সেটা হচ্ছে ডিউ প্রসেস। যাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়, তাদের বক্তব্য শোনা উচিত।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আমার কাছে যতটুকু তথ্য আছে- যাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাদের বক্তব্য নেওয়া হয়েছে বলে আমার মনে হয় না। আমি এটাও স্পষ্ট ভাষায় বলতে চাই যে, যেসব দোষে র‌্যাব বা অন্যান্য প্রতিষ্ঠানকে দোষী করা হয়েছে, তা ঠিক নয় এবং এটা কল্পনাপ্রসূত।

পলাতক বুদ্ধিজীবী হত্যাকারীদের ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গত দুই দিন আগে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আমার একটা সাক্ষাৎকার হয়েছে। সেখানে আমি দুজনকে দেশে ফিরিয়ে আনার জন্য দাবি করেছি। তিনি আমাকে বলেছেন, আমরা যেন ফরমালি (আনুষ্ঠানিক) এই দাবি করি। আমি তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য ফরমালি দাবি করব।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার আবেদন করেছেন সেই আবেদনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একটু অপেক্ষা করুন, দেখবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি : আইনমন্ত্রী

আপডেট সময় : ০৭:২২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১