ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, ৩ কি’শোর নি/হত নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

দেশের প্রত্যেক মাদরাসায় বিজয় দিবস পালনের নির্দেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১ ৩০৩৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগ্রহীত

দেশের প্রত্যেক মাদরাসায় যথাযোগ্য মর্যাদায় এবার বিজয় দিবস পালনের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। সকল সরকারি বেসরকারি মাদরাসায় এবার মহান বিজয় দিবস পালন হবে। সোমবার (১৩ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব ফুয়ারা খাতুনের সই করা আদেশে এই নির্দেশ দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের স্টিয়ারিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জেলা ও উপজেলা সদরে স্কুল কলেজ ও মাদরাসার ছাত্র-ছাত্রীদের জাতীয় কর্মসূচিতে অংশগ্রহণ, সমাবেশ, ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করতে হবে। এছাড়া বিকেলে মহিলাদের ক্রীড়া অনুষ্ঠানেরও ব্যবস্থা করতে হবে। এছাড়া ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার’ শীর্ষক আলোচনা ও সিম্পোজিয়াম অনুষ্ঠানের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে অনুরোধ জানাতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, জাতীয় পর্যায়ে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজনসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে তাদের বীরত্বগাথা মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ ঘটনার স্মৃতিচারণ শিক্ষার্থীদের সামনে উপস্থাপনের ব্যবস্থা করতে হবে। উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্টরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশের প্রত্যেক মাদরাসায় বিজয় দিবস পালনের নির্দেশ

আপডেট সময় : ১২:০১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১