ঢাকা ০৪:১১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

বিশ্বজুড়ে করোনায় বেড়েছে মৃত্যু ও আক্রান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১ ২২০৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: ইন্টারনেট

বিশ্বজুড়ে করোনা মহামারিতে দৈনিক মৃত্যুর সংখ্যা ও নতুন শনাক্ত রোগীর সংখ্যা আগের দিনের তুলনায় আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ৮ হাজার মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭ লাখ। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৮০৮ জন। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৭ লাখ ৫ হাজার ৭৫৫ জন। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছে ২৭ কোটি ২৪ লাখ ৬৯ হাজার ৫৫০ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫৩ লাখ ৪৫ হাজার ৩৯১ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৭৩০ জন এবং মারা গেছেন ১ হাজার ৬৭৯ জন। রাশিয়ায় মারা গেছেন ১ হাজার ১৪২ জন এবং সংক্রমিত হয়েছেন ২৮ হাজার ৩৬৩ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৬১০ জন এবং মারা গেছেন ১৬৫ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ৭১৩ জন এবং মারা গেছেন ১৫১ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ৬৫০ জন এবং মারা গেছেন ৫০৯ জন। ইউক্রেনে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ১০৯ জন এবং মারা গেছেন ৩৫৬ জন। ব্রাজিলে মারা গেছেন ২২৭ জন এবং সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৪৪৬ জন। এ ছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ৫২ জন, তুরস্কে ১৯৩ জন, পোল্যান্ডে ৬৬৯ জন, হাঙ্গেরিতে ১৫৩ জন, স্লোভাকিয়ায় ১০৫ জন, মেক্সিকোতে ২৬২ জন এবং ভিয়েতনামে ২৮৩ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিশ্বজুড়ে করোনায় বেড়েছে মৃত্যু ও আক্রান্ত

আপডেট সময় : ১০:৩৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১