ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কিশোরগ্যাং বিরোধী অভিযানে নোয়াখালীতে আরো ১৪৫ আটক ঘুমন্ত সাবেক স্বামীকে ছু/রিকা-ঘাতে হ-ত্যা, স্ত্রী-শাশুড়ি আটক প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কি/শো/রী/কে ধ-র্ষ-ণের অভিযোগ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪ জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট

শাহরুখের পর কাজে ফিরলেন গৌরী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১ ২১৫৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আইনি জটিলতা কাটিয়ে অবশেষে ছেলে আরিয়ানকে বাড়ি ফেরাতে পেরেছেন শাহরুখ ও গৌরী খান। এরইমধ্যে শুটিং শুরুর সব প্রস্তুতি শেষ করেছেন বলিউড বাদশা। এবার তারই সঙ্গে আড়াল থেকে সামনে এলেন গৌরীও।

মাদককাণ্ডে ছেলে আরিয়ান গ্রেপ্তারের পর থেকে জনসমক্ষে আসেননি গৌরী। ‘মান্নাত’ এর চার দেওয়ালের ভেতরে দিনরাত প্রার্থনা করেছেন সন্তানের জন্য। পরিস্থিতি খানিক স্বাভাবিক হতে কাজে ফিরলেন শাহরুখ-পত্নী। ব্যবসায়ী ফাল্গুনী এবং শেনের নতুন বিপণিকে সাজিয়ে তুলেছেন ইন্টেরিয়র বিশেষজ্ঞ গৌরী।

এরইমধ্যে বৈঠকও সেরেছেন দুই ব্যবসায়ীর সঙ্গে। সেই ভিডিও সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। সঙ্গে প্রকাশ্যে এনেছেন নিজের হাতে সাজানো বিপণির কয়েক ঝলক। গৌরীকে ফের স্বাভাবিক ছন্দে ফিরতে দেখে উচ্ছ্বসিত শাহরুখের প্রিয় বন্ধু, পরিচালক ফারহা খান।

বুধবার মুম্বাই হাইকোর্ট জানিয়েছে, আরিয়ানকে আর মাদকবিরোধী সংস্থার কার্যালয়ে সাপ্তাহিক হাজিরা দিতে হবে না। জামিনের এ শর্ত বাতিলের আবেদন করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ২৩ বছরের তারকা তনয়। সাম্প্রতিক অতীতের তিক্ততা ভুলে তাই আপাতত কাজে মন দিচ্ছেন আরিয়ানের মা-বাবা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শাহরুখের পর কাজে ফিরলেন গৌরী

আপডেট সময় : ১১:২৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১