ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্রের সর্বশেষ মূল্যায়ন যথার্থ : তথ্যমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১ ৩৩৭৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্রের সর্বশেষ মূল্যায়ন যথার্থ : তথ্যমন্ত্রী

জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে র‍্যাব ও পুলিশ বাহিনীর প্রশংসা করে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ মূল্যায়নকে যথার্থ বলে মনে করছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে বেতার ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দফতর বলেছে, র‍্যাব এবং পুলিশের কাউন্টার টেররিজম ও কমিনিটি পুলিশ ব্যবস্থার কারণে বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাস কমেছে। এটিই আসল চিত্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই মূল্যায়ন সঠিক। সেই প্রতিবেদনে তারা র‍্যাবের ভূমিকার প্রশংসা করেছে।

হাছান মাহমুদ বলেন, জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে আমরা যা করতে সক্ষম হয়েছি, পৃথিবীর বহু উন্নত দেশ তা করতে পারেনি এবং এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের টেকনিক্যাল সহযোগিতা রয়েছে। আমাদের বন্ধুপ্রতিম দেশ যুক্তরাষ্ট্রের এ মূল্যায়ন যথার্থ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্রের সর্বশেষ মূল্যায়ন যথার্থ : তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৯:৫৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১