ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নেচে উষ্ণতা ছড়াচ্ছেন বাংলা চলচ্চিত্রের ‘মহানায়ক’ উত্তম কুমারের নাতবউ (ভিডিও)

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১ ১২৮৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলা চলচ্চিত্রের ‘মহানায়ক’ খ্যাত অভিনেতা উত্তম কুমার। গত বছর তার নাতি গৌরব চট্টোপাধ্যায় দ্বিতীয়বারের সাতপাকে বাঁধা পড়েন প্রেমিকা দেবলীনা কুমারের সঙ্গে। বছর জুড়ে শুটিং নিয়ে ব‌্যস্ত থাকেন মডেল-অভিনেত্রী দেবলীনা। সোশ‌্যাল মিডিয়ায় দারুণ সরব দেবলীনা। ইনস্টাগ্রামে একটি নাচের ভিডিও পোস্ট করেছেন তিনি। যা এখন রীতিমতো ভাইরাল। তাতে দেখা যায়—দেবলীনার পরনে কালো রঙের শাড়ি, সরু ফিতের ব্লাউজ পরে নাচছেন উত্তম কুমারের নাতবউ। শাড়ি পরে সিগনেটার স্টেপ নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন দেবলীনা। ঝলমলে কালো শাড়িতে নায়িকার এই নাচ ঘুম কেড়েছে নেটিজেনদের। অভিনেত্রী হওয়ার পাশাপাশি দেবলীনা একজন ভালো নৃত্যশিল্পীও। সোশ্যাল মিডিয়ায় সেনসেশনও তিনি।

আড়াই বছর চুটিয়ে প্রেম করার পর গাঁটছড়া বাঁধেন গৌরব-দেবলীনা। গত বছরের ৯ ডিসেম্বর হিন্দু মতে বিয়ে করেন তারা। ১৩ ডিসেম্বর ইসলাম ধর্ম অনুসারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় তাদের। গত ১৫ ডিসেম্বর কলকাতার বাইপাসের ধারে পি সি চন্দ্র গার্ডেনে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেদিন খ্রিষ্টান ধর্ম মতে বিয়ের পর্ব সারেন এই প্রেমিক যুগল। গত ৯ ডিসেম্বর প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করেন এই যুগল।

দেবলীনার প্রথম হলেও গৌরবের এটি দ্বিতীয় বিয়ে। ২০১৩ সালে অভিনেত্রী অনিন্দিতা বসুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন গৌরব। কিন্তু তিন বছর পরই সম্পর্কে ইতি টানেন তারা। কিন্তু দেবলীনার সঙ্গে সম্পর্কে জড়ালেন কীভাবে? এ প্রশ্নের উত্তরে দেবলীনা জানান, গৌরবের বোন মৌ তার বান্ধবী। সেই সূত্রে তাদের পরিচয়। আর মৌয়ের বিয়েতে একসঙ্গে নেচেছিলেন দেবলীনা-গৌরব। তারপর শুরু হয় মনের লেনাদেনা। ধীরে ধীরে শক্ত হয় তাদের সম্পর্কের বাঁধন। দেবলীনা তৃণমূল নেতা দেবাশিস কুমারের মেয়ে।

উত্তম কুমার ও গৌরী দেবী দম্পতির একমাত্র সন্তান গৌতম চট্টোপাধ্যায়। ক্যানসারে আক্রান্ত হয়ে মাত্র ৫৩ বছর বয়সে মারা যান তিনি। গৌতম চট্টোপাধ্যায়ের পুত্র গৌরব চট্টোপাধ্যায়, উত্তম কুমারের একমাত্র নাতি। ১৯৬৩ সালে উত্তম কুমার তার পরিবার ছেড়ে চলে যান। মৃত্যুর আগ পর্যন্ত অর্থাৎ দীর্ঘ ১৭ বছর জনপ্রিয় অভিনেত্রী সুপ্রিয়া দেবীর সঙ্গে বসবাস করেন তিনি।

দেবলীনা কুমার টলিউডের জনপ্রিয় মুখ। ‘গোত্র’ সিনেমার ‘রঙ্গবতী’ গানের সঙ্গে নেচে রাতারাতি বিখ্যাত হন তিনি। যদিও এর আগে ‘প্রাক্তন’, ‘হামি’ সিনেমায় দেখা গেছে এই অভিনেত্রীকে। কিছুদিন আগে অরিন্দম পরিচালিত ‘তীরন্দাজ শবর’ সিনেমায় অভিনয় করেছেন দেবলীনা। এরই মধ্যে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। তার চরিত্রের নাম রুমকি। আপাতত আসন্ন সিনেমার মুক্তির অপেক্ষায় রয়েছেন এই নায়িকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নেচে উষ্ণতা ছড়াচ্ছেন বাংলা চলচ্চিত্রের ‘মহানায়ক’ উত্তম কুমারের নাতবউ (ভিডিও)

আপডেট সময় : ১১:৩৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১