ঢাকা ১২:০২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা

তিন দিনের সরকারি সফরে ভারত গেলেন বিমানবাহিনী প্রধান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১ ২০৮৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

তিন দিনের সরকারি সফরে ভারত গেলেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। সফরসঙ্গী হিসেবে আছেন তার স্ত্রী এবং দুই কর্মকর্তা। রবিবার (১৯ ডিসেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন তারা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ভারত সফরের শুরুতেই অমর জোয়ান জয়তী স্মৃতিস্তম্ভে ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাবেন বিমানবাহিনী প্রধান। সফরে ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরীর সঙ্গে তার সদর দফতরে সৌজন্য সাক্ষাৎ করবেন শেখ আব্দুল হান্নান। দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করবেন তারা।

এছাড়া এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ভারতের চিফ অব স্টাফ কমিটির সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভান এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর. হরি কুমারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন‌‌। ভারতে অবস্থানের সময় চন্ডিগড় এবং মুম্বাইয়ে অবস্থিত বিভিন্ন সামরিক শিল্প-কারখানা ও সামরিক স্থাপনা পরিদর্শন করবেন তিনি। বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে দুই দেশের বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি বৃদ্ধি পাবে বলেও আশা করা হয় আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তিন দিনের সরকারি সফরে ভারত গেলেন বিমানবাহিনী প্রধান

আপডেট সময় : ১১:৩৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১