ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১ ৩৯৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিকি ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ইব্রাহিম (২৪) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ঢুলিপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে। বুধবার (২২ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আজমতপুর সীমান্ত পিলার ১৮২/১-এস ও ১৮২/২-এস এলাকার মধ্যবর্তী এলাকা থেকে নিহত যুবকের লাশ বিএসএফ সদস্যরা নিয়ে গেছে। নিহত ইব্রাহিমের চাচাতো ভাই শরিফুল ইসলাম বলেন, কাউকে না জানিয়ে মঙ্গলবার রাতেই ইব্রাহিম সীমান্ত এলাকায় যান। সকালে আমরা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানতে পারি, বিএসএফের গুলিতে তিনি নিহত হয়েছেন। তবে মরদেহত সীমান্তের ভারতীয় অংশে পড়ে আছে।

এ বিষয়ে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আমির হোসেন মোল্লা জানান, এ ঘটনাটি শুনেছি। তবে লাশটি কোন দেশের সেটি শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে এবং এ ব্যাপারে বিএসএফের সাথে যোগাযোগ করে পরে বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট সময় : ০৮:০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১