ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার মাদক, কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেফতার জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ মাদকবিরোধী সমাবেশের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

একসঙ্গে পর্দায় আসছেন শাহরুখ-ক্যাটরিনা-সালমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪২:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১ ৭২১৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বলিউডের দশকের পর দশকের গাঢ় বন্ধুত্বের একটি শাহরুখ খান ও সালমান খানের সম্পর্ক। ‘করণ অর্জুন’ সিনেমার সেই দুই ভাইয়ের মতোই তারা একে অপরকে আগলে রাখেন, পাশে থাকেন সবসময়। বি-টাউনে তাদের সম্পর্ক নিয়ে অনেক ইতিবাচক ও আবেগী গল্পের কমতি নেই।

বিভিন্ন সময়েই শাহরুখের সিনেমায় অতিথি হয়ে কাজ করেছেন সালমান। তবে, এবার ভাইজানের সিনেমায় হাজির চমক নিয়ে হাজির হতে যাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার ৩’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শাহরুখকে।

এরইমধ্যে শাহরুখ শুরু করেছেন ‘টাইগার ৩’- এর শুটিং। যেখানে একজন গোয়েন্দা অফিসারের ভূমিকায় আসবেন এসআরকে। আর এই চরিত্রের জন্য আন্ধেরির যশ রাজ স্টুডিওতে ১২ দিন শুটিং করবেন শাহরুখ।

‘টাইগার ৩’- এর শুটিং শেষ হওয়ার পর ‘পাঠান’ সিনেমার বাকি কাজের জন্য দেশের বাইরে উড়ে যাবেন কিং খান। ‘পাঠান’ সিনেমাটিতে বাজিগর খ্যাত এই অভিনেতার বিপরীতে থাকছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

একসঙ্গে পর্দায় আসছেন শাহরুখ-ক্যাটরিনা-সালমান

আপডেট সময় : ০৪:৪২:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১