ঢাকা ০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার ৯৯ বস্তা সরকারি চাল চুরির মামলায় কারাগারে, বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় আসামির মৃত্যু ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত মাদক কারবারি যে কেউ হোক তাকে ছাড় দেওয়া হবেনা, যদি সে এমপি পুত্রও হয়- ওসি নিজাম গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, পৃথক অভিযানে গ্রেফতার – ৫ ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেদের মানবেতর জীবন মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযান, শুল্ক-কর ফাঁকি দেওয়া ১১শ লিটার ডিজেল উদ্ধার ৫৪ বছর পর ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে ৮৩ বছরের বৃদ্ধা নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

আজ থেকে কমবে তাপমাত্রা, বাড়বে শীত জানিয়েছে আবহাওয়া অধিদফতর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩০:২১ পূর্বাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২ ৪৮৩১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ (শনিবার) থেকে ঢাকায় সপ্তাহজুড়ে একটু একটু করে শীত বাড়বে। এ সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠা-নামা করবে। আগামী ৩ ও ৪ জানুয়ারি তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে, দেশে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়ায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল। সর্বোচ্চ তাপমাত্রা ফেনী জেলা ও সীতাকুণ্ড উপজেলায়। সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে কক্সবাজারে সবচেয়ে বেশি ১৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। উত্তর-পশ্চিম দিক থেকে হিমালয়ের পাদদেশ পেরিয়ে বাতাস বাংলাদেশে প্রবেশ করছে বলে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহে এবং উত্তর-পূর্ব দিক থেকে মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল পেরিয়ে বাতাস বাংলাদেশে প্রবেশ করায় সিলেট অঞ্চলে শীতের তীব্রতা বেশি।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, আকাশে মেঘ থাকার কারণে গত কয়েকদিন তাপমাত্রা কমেনি। এ কারণে সেভাবে শীত পড়েনি। তবে আজকে থেকে তাপমাত্রা কমতে থাকবে। আগামী ৩ থেকে ৪ জানুয়ারি তাপমাত্রা আরও কমবে। মোট কথা, বাড়া ও কমার মধ্যেই থাকবে জানুয়ারির আবহাওয়া। এক প্রশ্নের জবাবে শাহনাজ সুলতানা বলেন, আগামী ৩ ও ৪ জানুয়ারি তাপমাত্রা কমবে, তবে একে শৈত্যপ্রবাহ বলা যাবে না। বর্তমান তাপমাত্রা যা আছে, তার থেকে অনেক কমবে। তাছাড়া একটি কেন্দ্রের তাপমাত্রা দিয়ে তো শৈত্যপ্রবাহ বলা যায় না। তিন-চারটা স্টেশনের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে তখন শৈত্যপ্রবাহ বলা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আজ থেকে কমবে তাপমাত্রা, বাড়বে শীত জানিয়েছে আবহাওয়া অধিদফতর

আপডেট সময় : ১১:৩০:২১ পূর্বাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২