ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূমিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্ত দেয়াসহ ১৭ দফা দাবীতে নোয়াখালীতে বিক্ষোভ ও মানববন্ধন-সমাবেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৮:২৯ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২ ২৪২২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

কোন কৃষাণির কোলে শিশু সন্তান, বয়সে নুজ্জমান কৃষক, তবুও ৩৫-৪০ মাইল দুর থেকে জেলা শহর মাইজদীতে তারা। হাতে লাল ঝান্ডা, প্লেকার্ড। সবার হাতে কাজ, সবার মুখে ভাত; অবৈধ নথি বাতিল করে খাস জমি ভ‚মিহীনদের মাঝে বন্দোবস্ত দেয়াসহ ১৭দফা দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে তারা।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে সহস্রাধিক ভূমিহীন নারী-পুরুষ কৃষক সংগ্রাম পরিষদের ব্যানারে এ মানববন্ধন-সমাবেশ করে। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেন। এরআগে জেলা শহর মাইজদীতে বিক্ষোভ মিছিল করেন এসব ভূমিহীন নারী-পুরুষ।

মানববন্ধন-সমাবেশে বক্তব্য রাখেন, কৃষক সংগ্রাম পরিষদের আহবায়ক তারকেশ্বর দেবনাথ নান্টু, ভূমিহীন কৃষক আরশাদ আলী, নারায়ণ দাস, আবদুল গণি, শাহেদ আলীসহ অনেকে।

এসময় বক্তারা বলেন, দেশের উন্নয়ন হচ্ছে ঠিকই, কিন্তু যে কৃষকরা দেশের অর্থনীতির চাকা সছল রাখতে উৎপাদন করছে, তাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে না। তারা শিক্ষা, চিকিৎসা ও উন্নত জীবন যাপন থেকে বঞ্চিত। চরাঞ্চলের সরকারি খাস জমিগুলো ভূয়া বন্দোবস্ত করে দখল করছে প্রভাবশালীরা। আর তা রক্ষা করতে গিয়ে উল্টো মামলা-হামলায় জড়ানো হচ্ছে কৃষকদের। জেলার পূর্ব ও দক্ষিণ অঞ্চলের লাখ লাখ একর খাস ভূমি কাদের দখলে তা খতিয়ে দেখে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে খাস জমিগুলো ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত দেয়ার দাবী জানান তারা। একই সঙ্গে ভূমিহীনদের বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মিথ্যা মামলা প্রত্যাহারসহ তাদের উন্নত জীবন যাপন নিশ্চিতেরও দাবী জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

ভূমিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্ত দেয়াসহ ১৭ দফা দাবীতে নোয়াখালীতে বিক্ষোভ ও মানববন্ধন-সমাবেশ

আপডেট সময় : ০৩:৫৮:২৯ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২