ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিধি-নিষেধ বাস্তবসম্মত নয়; দাবি রেস্তোরাঁ মালিক সমিতির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২ ৮৭৮৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগ্রহীত

দেশে প্রতিদিনই করোনা শনাক্তের হার বাড়ছে। বাড়ছে ওমিক্রন শনাক্তও। এ অবস্থায় করোনা প্রতিরোধে মাস্ক ছাড়া রাস্তায় বের হলে জরিমানার বিধানসহ ১১ দফা বিধি-নিষেধ জারি করেছে সরকার। এই নিদের্শনাগুলো বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে কার্যকর হবে। তবে এসব নির্দেশনার মধ্যে একটি হচ্ছে- কেউ রেস্তোঁরায় খেতে গেলে তাকে করোনা টিকার সনদ দেখাতে হবে। সরকারের এই নির্দেশনা বাস্তবসম্মত নয় বলে মনে করছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সংগঠনটির সমিতির সাধারণ সম্পাদক ইমরান হাসান গণমাধ্যমকে বলেছেন, রেস্তোরাঁ আসা কোনো কাস্টমারকে আমরা বাধা দিতে পারবো না। তিনি বলেন, করোনা সংক্রমণ ঠেকাতে রেস্তোরাঁর বিষয়ে সরকারের নির্দেশনা নিয়ে বৈঠক করা হয়েছে। সেখানে সবাই একমত হয়েছেন যে, রেস্তোরাঁর বিষয়ে সরকারের সিদ্ধান্তটি বাস্তবসম্মত নয়। তিনি বলেন, আমরা বলেছি, মাস্ক পরা নিশ্চিত করতে হবে। আর এ ব্যবসার সঙ্গে যারা জড়িত রয়েছেন, তাদের মধ্যে যারা টিকার আওতায় আসেননি, তাদেরকে টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে।

ইমরান হাসান বলেন, সরকারের কাছে আমরা আবেদন করেছি, এ সিদ্ধান্ত থেকে সরে আসার। বাস্তবসম্মত সিদ্ধান্ত দিয়ে আমাদেরকে যেন ব্যবসা পরিচালনা করার সুযোগ দেওয়া হয়। আমরা কাস্টমারকে বাধা দিতে পারবো না। এটা একটা ভোগান্তি, এই ভোগান্তি আমরা নিতে পারবো না।

এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে দুইজন। এ নিয়ে দেশে গতকাল পর্যন্ত মোট মারা গেছে ২৮ হাজার ১০৭ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিধি-নিষেধ বাস্তবসম্মত নয়; দাবি রেস্তোরাঁ মালিক সমিতির

আপডেট সময় : ১২:০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২