ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কিশোরগ্যাং বিরোধী অভিযানে নোয়াখালীতে আরো ১৪৫ আটক ঘুমন্ত সাবেক স্বামীকে ছু/রিকা-ঘাতে হ-ত্যা, স্ত্রী-শাশুড়ি আটক প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কি/শো/রী/কে ধ-র্ষ-ণের অভিযোগ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪ জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট

বাড়বে শীত, বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ বইতে পারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৭:১৭ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২ ৪৬০৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারাদেশে শীত আরও বাড়তে পারে। এক সাথে দেশে বিভিন্ন জেলায় নতুন করে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। রাতে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস সূত্রে আরও জানা যায়, বৃষ্টির আশঙ্কা নেই। আগামী কয়েক দিন এই অবস্থা চলবে। রবিবার (১৬ জানুয়ারি) সকালে আবহাওয়ার পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

পূর্বাভাসে বলা হয়, কুড়িগ্রাম ও পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ শৈত্যপ্রবাহ রংপুর বিভাগের অবশিষ্টাংশ এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় বিস্তার লাভ করতে পারে।

এ বিষয়ে আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম বলেন, আগামী তিন দিন তাপমাত্রার সামান্য পরিবর্তন হতে পারে। শীত বাড়তে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাড়বে শীত, বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ বইতে পারে

আপডেট সময় : ১২:৪৭:১৭ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২