ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

যে কারণে বিপুল ভোটে জয়ী নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৭:১১ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২ ৭৭২৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহীত

নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন। আর এর মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো নাসিক মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন তিনি। আইভীর অনুসারীরা বলছেন, নির্বাচনী প্রচারণার সময় আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের কাছ থেকে জোরালো ইতিবাচক সাড়া পাওয়া গেছে। তাছাড়া সাধারণ ভোটাররা এলাকার উন্নয়নের জন্য আইভীকে ভোট দিয়েছে। এ কারণে তিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন।

আইভী নৌকা প্রতীকে ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার হাতি প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ১৭১ ভোট। অর্থাৎ ৬৯ হাজার ১০২ ভোট বেশি পেয়ে তৈমুর আলম খন্দকারকে পরাজিত করেন আইভী। রাত আটটার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের পাশে অস্থায়ী দপ্তরে ভোটের এই ফল ঘোষণা করেন নাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার।

জয়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইভী বলেছেন, সামনের দিনগুলোতে জনগণের চাহিদা অনুযায়ী কাজ করবেন তিনি। নির্বাচনে হাতি মার্কার স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার বলেছেন, বেশ কিছু কেন্দ্রে ইভিএম ত্রুটিপূর্ণ ও স্লো ছিল। অনেক লোক ভোট দিতে পারেনি। ইভিএমের কারচুপির জন্য আমাদের পরাজয় বরণ করতে হয়েছে। আমি সকলকে ধন্যবাদ জানাই সকলকে যারা নির্বাচনে আমার পাশে থেকে সহযোগিতা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যে কারণে বিপুল ভোটে জয়ী নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী

আপডেট সময় : ০১:৪৭:১১ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২