ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

বহিষ্কারের পর যা জানালেন তৈমূর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২ ১৩৪৭৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহীত

অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে এবার বহিষ্কার করেছে বিএনপি। এর প্রতিক্রিয়ায় তিনি বলেছেন- ‘আলহামদুলিল্লাহ’। এর আগে দলীয় পদ হারিয়েও তিনি একই প্রতিক্রিয়া জানিয়েছিলেন। মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে তৈমূরকে বহিষ্কারের কথা জানানো হয়। এদিকে তৈমূর আলম খন্দারের প্রধান নির্বাচনী এজেন্ট ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালকেও দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।

এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় তৈমূর আলম খন্দকার বলেন, ‘আমাকে যদি বহিষ্কার করে থাকে তাহলে আলহামদুলিল্লাহ। দুইটা বড় রাজনৈতিক দলের মধ্যে মহামারি লাগছে। দুইটা রাজনৈতিক দলেই বহিষ্কার-অব্যাহতির হুমকি চলছে। এই দুইটা দলের যারা ত্যাগী নেতাকর্মী তাদের আল্লাহর কাছে পানাহ চাওয়া উচিত জালালি খতম পড়াইয়া।’

এটিএম কামাল বলেন, ‘আমার বিরুদ্ধে যে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে আমি তা মাথা পেতে নিলাম। হয়তো আমি কোনো ভুল করেছি তাই দল আমার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আমি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে কাজ করেছি। তারা যে সিদ্ধান্ত নিয়েছে সেই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বহিষ্কারের পর যা জানালেন তৈমূর

আপডেট সময় : ০১:৪৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২