ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হামজাহ বিন জয়নুদিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২ ৪১২২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হামজাহ বিন জয়নুদিন আজ মঙ্গলবার তিন দিনের সফরে ঢাকায় আসছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্ম সংস্থান মন্ত্রী ইমরান আহমেদের আমন্ত্রণে তিনি বাংলাদেশ সফর করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। খবর বাংলানিউজের।
মালয়েশিয়ার মন্ত্রী ঢাকা সফরকালে আগামীকাল প্রবাসী মন্ত্রী ইমরান আহমেদের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করবেন তিনি।

মালয়েশিয়ার মন্ত্রী হামজাহ বাংলাদেশের বিদেশী শ্রমিক সংস্থার একটি অধিবেশনে যোগ দেবেন। তিনি বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করবেন। ঢাকায় মালয়েশিয়া প্রবাসীদের নৈশভোজে যোগ দেবেন। বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন মালয়েশিয়ার মন্ত্রী।
উল্লেখ্য, গত বছর ১০ ডিসেম্বর মালয়েশিয়ার মন্ত্রিসভা বিদেশী শ্রমিক নেয়ার বিষয়ে অনুমোদন দেয়। এছাড়াও বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে চুক্তিও হয়েছে। মালয়েশিয়ার মন্ত্রীর ঢাকা সফরকালে শ্রমিক ইস্যু প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হামজাহ বিন জয়নুদিন

আপডেট সময় : ১০:৫০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২