ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমি না জিতলে কে জিতবে: জায়েদ খান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২ ৪৫৯৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সে নির্বাচনে সাধারণ সম্পাদক পদকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক ও নানা সমালোচনার ঝড়। সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন জায়েদ খান। অপর দিকে নিপুণ কাঞ্চন প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে হেরেছেন চিত্র নায়িকা নিপুণ।

নির্বাচনে হেরে চিত্র নায়িকা নিপুণ রবিবার (৩০ জানুয়ারি) সংবাদ সম্মেলন করেন। সেখানে নায়ক জায়েদ খানের বিরুদ্ধে তিনি নানা অভিযোগ তুলে ধরেন।

নিপুণের অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জায়েদ খান প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, আমি না জিতলে কে জিতবে? আমি কাজ করেছি, তাই জিতেছি। আগামীবারও ভোটে দাঁড়ালে জিতব। ইলিয়াস কাঞ্চন-নিপুনের সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় এদিন সন্ধ্যায় সাংবাদিকদের এসব কথা বলেন জায়েদ খান।

এর আগে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চন-নিপুন প্যানেল সংবাদ সম্মেলন করে। তাতে বিভিন্ন স্ক্রিনশট দেখিয়ে নির্বাচনের নানা অভিযোগ তুলে ধরেন এই প্যানেল।

এসব অভিযোগের প্রসঙ্গে জায়েদ খান জানান, স্ক্রিনশটগুলো সুপার এডিটেড। নির্বাচনের আগে থেকেই তার বিরুদ্ধে এসব ছড়ানো হচ্ছে বলেও উল্লেখ করেন। এ বিষয়ে মামলা করবেন বলে জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আমি না জিতলে কে জিতবে: জায়েদ খান

আপডেট সময় : ১২:৪৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২