ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু

চরম পরিস্থিতিতেও বাংলাদেশের সামরিক বাহিনী মানবাধিকার লঙ্ঘন করে না: সেনাপ্রধান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২ ৪৮৯৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চরম পরিস্থিতিতেও বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যরা মানবাধিকার লঙ্ঘন করেন না বলে জানিয়েছেন, সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। তিনি বলেন, অতীতের রেকর্ড পর্যালোচনা করলে মানবাধিকার লঙ্ঘনের একটি ঘটনাও পাওয়া যাবে না। দেশের সামরিক বাহিনী নিয়ে আমরা গর্ববোধ করি। শনিবার ৫ ফেব্রুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্সের উদ্বোধন ও রেমিট্যান্স পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে সেন্টার ফর এনআরবি।

এসএম শফিউদ্দিন বলেন, পৃথিবীর অনেকে দেশে সেনারা হামলার শিকার হলে তারা নির্মমতার পরিচয় দেন। এমন কি খিছু দেশে নৃশংসভাবে গুলি চলায়। এতে অনেক বেসামরিক মানুষ নিহত হন। তারা মানবাধিকারকে তোয়াক্কা করেন না। কিন্তু বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যরা এ ক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম। তারা দেশ-বিদেশে যেখানেই দায়িত্ব পালন করেছেন, সুনাম কুড়িয়েছে। এভাবেই আমরা বাংলাদেশের ব্র্যান্ডিং করেছি।

তিনি বলেন, বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী দেশ হিসাবে বাংলাদেশ শীর্ষে অবস্থান করছে। এখন সাড়ে ৬ হাজারের বেশি বাংলাদেশি এ কার্যক্রমে রয়েছেন। এ অর্জন এমনি এমনি আসেনি। বিপুল আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ তা অর্জন করেছে। দেশেও দুর্যোগ ব্যবস্থাপনা, জাতি গঠন এবং নিরাপত্তা নিয়ে কাজ করি আমরা। সেই দক্ষতা ও অভিজ্ঞতা কার্যকরভাবে সামরিক বাহিনীর সদস্যরা শান্তি রক্ষা কার্যক্রমে প্রয়োগ করেন। নানা ক্ষেত্রে অবদানের জন্য বিশ্বের কাছে বাংলাদেশের একটি ইতিবাচক ভাবমূর্তি রয়েছে।

সংগঠনের চেয়ারপারসন এমএস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য দেন- পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শহীদুল আলম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চরম পরিস্থিতিতেও বাংলাদেশের সামরিক বাহিনী মানবাধিকার লঙ্ঘন করে না: সেনাপ্রধান

আপডেট সময় : ১১:৩৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২