ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা

আকরাম খানের ছোট ভাই আকবর খান আর নেই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২ ৫৫০০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খানের ছোট ভাই আকবর খান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার দিবাগত রাত ৩টায় ইন্তেকাল করেছেন তিনি। আকবরের বয়স হয়েছিল ৪৫ বছর।
ভাইয়ের মৃত্যুর খবর জানিয়ে আকরাম খান বলেন, ‘রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। অনেকদিন ধরেই কিডনিজনিত সমস্যায় ভুগছিল। রাতে হার্টঅ্যাটাকে মৃত্যু হয়। বাদ আসর জানাজার পর আমাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’
আজ (বৃহস্পতিবার) বাদ আসর চট্টগ্রামের এমএ আজিজ আউটার স্টেডিয়ামে আকবর খানের জানাজা অনুষ্ঠিত হবে।
চট্টগ্রামের ঐতিহ্যবাহী খান পরিবারের সদস্য আকবর খান। তিনি বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও সাবেক ক্রিকেটার নাফিস ইকবালের চাচা।
চাচার মৃত্যুর খবর জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম লিখেছেন, ‘আমার ছোট চাচা আকবর খান আজ ভোরে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। উনি নিজেও একসময় ক্রিকেটার ছিলেন। অনেকেই হয়তো জানেন না, আমার প্রথম ক্রিকেট কোচ ছিলেন তিনিই। ক্রিকেটের মৌলিক শিক্ষার অনেকটুকুই আমি পেয়েছিলাম তার কাছ থেকে। ক্রিকেট বলে আমার প্রথম ম্যাচটিও খেলেছিলাম তার তত্ত্বাবধানে। ক্রিকেটের পথে আজ যতদূর আসতে পেরেছি, উনি যত্ন করে ভিত গড়ে দিয়েছিলেন বলেই।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আকরাম খানের ছোট ভাই আকবর খান আর নেই

আপডেট সময় : ১১:৫২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২