ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কিশোরগ্যাং বিরোধী অভিযানে নোয়াখালীতে আরো ১৪৫ আটক ঘুমন্ত সাবেক স্বামীকে ছু/রিকা-ঘাতে হ-ত্যা, স্ত্রী-শাশুড়ি আটক প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কি/শো/রী/কে ধ-র্ষ-ণের অভিযোগ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪ জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট

বিদেশী মদসহ বেগমগঞ্জে গ্রেপ্তার-১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২ ৩২২২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে কামরুল হাসান সজল (৩২) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ৩৮ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকালে তাকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত কামরুল হাসান সজল দূর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের আবদুল মোতালেবের ছেলে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে উপজেলা দূর্গাপুর ইউনিয়নে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানকালে এলাকার চিহ্নিত মাদক কারবারি সজলকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো জায়গা থেকে ৩৮ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদগুলোর মধ্যে ৭৫০ এমএলএর ৮টি ও ৩৭৫ এমএলএর ৩০টি বোতল রয়েছে। যাতে মোট ১৭লিটার ২৫০ এমএল মদ রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সজল দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মদ উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

বিদেশী মদসহ বেগমগঞ্জে গ্রেপ্তার-১

আপডেট সময় : ১১:১৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২