ঢাকা ০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
পুলিশের চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর আত্মহত্যা নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ-প্রতিবাদ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: গ্রেফতার ২৫, সুধারাম থানার ওসি ক্লোজড জেলি মিশ্রিত ১৪২ কেজি চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪৭ নোয়াখালীতে কাফনের কাপড় পড়ে ছাত্রলীগের বিক্ষোভের ভিডিও ভাইরাল নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, ১৪ ঘন্টা পর খালে মিলল যুবকের মরদেহ ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির আশঙ্কা, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

লিবিয়ার বেনগাজী ও পূর্বাঞ্চল থেকে ফিরলেন আরও ১৪৯ বাংলাদেশি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২ ২৮৩৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লিবিয়ার বেনগাজী ও পূর্বাঞ্চল থেকে দেশে ফিরেছেন আরও ১৪৯ জন বাংলাদেশি। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৮টার পর এসব বাংলাদেশি বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ঢাকা অফিসের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে জানান, আইওএমের সহায়তায় লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ১৪৯ জন বাংলাদেশি নাগরিক।
বুধবার (১৬ মার্চ) দিবাগত রাতে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস জানায়, দূতাবাসের ব্যবস্থাপনায় লিবিয়ার বেনগাজী ও পূর্বাঞ্চল থেকে আইওএমের সহযোগিতায় একটি চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে ১৪৯ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করা সম্ভব হয়েছে।

এর আগে গত ৩ মার্চ প্রথম পর্যায়ে লিবিয়ার পঞ্চান্ন নম্বর ডিটেনশন সেন্টারে আটক ১১৪ জন বাংলাদেশি দেশে ফেরত আসেন। এরপর একই ডিটেনশন সেন্টারে আটক আরও ৭৪ জন বাংলাদেশি গত ১০ মার্চ দেশে ফেরত আসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লিবিয়ার বেনগাজী ও পূর্বাঞ্চল থেকে ফিরলেন আরও ১৪৯ বাংলাদেশি

আপডেট সময় : ১২:৪৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২