ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

টাইগার মিলনের পাশে প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২ ২৩১৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের ক্রিকেটে পরিচত মুখ ‘টাইগার মিলন’। বাংলাদেশ ক্রিকেট দল মাঠে নামলেই গ্যালারিতে লাল-সবুজের পতাকা হাতে ‘টাইগার’ ‘টাইগার’ চিৎকার করে বেড়ান যিনি। সেই মিলনকে বেশ কিছুদিন ধরে দেখা যায় না স্টেডিয়ামের গ্যালারিতে। মোটরসাইলে দুর্ঘটনায় আহত হয়ে গত ১৫ দিন যাবত রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন তিনি। চলতি মাসের ১৩ তারিখ রাতে বনশ্রী এলাকায় একটি ট্রাকের সাথে মোটরসাইকেল দুর্ঘটনায় তার দুটি পা গুরুতর জখম হয়। বর্তমানে সে ঢাকা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের ৩য় তলা বি ওয়ার্ডের ৪৩ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন।

মিলনের এই অসুস্থতার খবর নজরে এসেছে ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের। তার চিকিৎসা সহযোগিতায় উদ্যেগ নিয়েছেন তিনি। এ বিষয়ে বিডি২৪লাইভকে প্রতিমন্ত্রী জানান, মিলনের অসুস্থতার খবরটি পেয়ে গত রোববার (২৭ মার্চ) সন্ধ্যায় আমি আমার একান্ত সহকারী সচিব রণজিৎ কুমার, ব্যক্তিগত কর্মকর্তা একরামুল হক এবং ব্যক্তিগত সহকারি আনোয়ার হোসেনকে পাঠিয়েছিলাম। তার সার্বিক খোঁজখবর নিয়েছি এবং তার উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছি। সবার কাছে তার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করছি।

বিষয়টি নিশ্চিত করে মিলন বলেন, প্রতিমন্ত্রী মহোদয়কে আমিই অসুস্থতার বিষয়টি জানিয়েছিলাম। সে আমার চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। তার প্রতি আমি কৃতজ্ঞ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টাইগার মিলনের পাশে প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক

আপডেট সময় : ০৯:৪৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২