ঢাকা ০৯:১০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা

ইতালির বিপক্ষে নিজেদের প্রমান করবে আর্জেন্টিনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২ ২০০৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টানা অপরাজিত থাকার রেকর্ডই গড়ে ফেলেছে আর্জেন্টিনা। সর্বশেষ ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে ১-১ গোলে ড্র করেছে। এ নিয়ে টানা ৩১ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়ল তারা। তবে এখনও ইউরোপের দলগুলোর বিপক্ষে সেভাবে পরীক্ষা দিতে হয়নি তাদের।
অনেকের তাই শঙ্কা ইউরোপের দলগুলোর বিপক্ষে হয়তো পারবে না আর্জেন্টিনা। তাদের সামনে ইউরোপিয়ান দলের বিপক্ষে নিজেদের প্রমাণ করার মঞ্চটা অবশ্য সামনেই। ১ জুন ম্যারাডোনা কাপে ইউরো চ্যাম্পিয়ন ইতালির মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচেই নিজেদের প্রমাণ করতে চায় আর্জেন্টিনা।
ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের পর দলটির মিডফিল্ডার রদ্রিগো ডি পল বলেছেন, ‘আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ আছে ইতালির বিপক্ষে ফাইনাল। আমাদের মানুষকে আনন্দ দেওয়ার জন্য জিততে হবে। এটা দুই রকমের পরীক্ষা, একটা হচ্ছে এটা ফাইনাল আর সবাই বলছে আমাদের ইউরোপিয়ান দলের সঙ্গে খেলা দরকার।’
অবশ্য নিজেদের বিশ্বাসটা এমনিতেই আছে বলে জানিয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের এই ফুটবলার, ‘নিজেদের ভেতরে আমরা জানি যে প্রতিদ্বন্দ্বীতার জন্য তৈরি আছে। আমরা আরেকটা উদাহরণ দেবো যে এই জাতীয় দল সবকিছুর জন্য প্রস্তুত আছে।’
আর্জেন্টিনার ৩১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিয়ে ডি পল বলেছেন, ‘কেউ এটা কল্পনা করেনি। আমরা আর্জেন্টিনার থাকা রেকর্ডটা সমান করেছি আর আমাদের লিখে যেতে হবে নিজেদের ফুটবল ইতিহাস। আশা করি আমরা এভাবে চালিয়ে যেতে পারবো।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইতালির বিপক্ষে নিজেদের প্রমান করবে আর্জেন্টিনা

আপডেট সময় : ০৯:৩১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২