ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

দ্রুত ছড়াচ্ছে ব্রাজিলে করোনা, লকডাউনে মিছিল করছেন প্রেসিডেন্ট!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৯:৫২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০ ৬৪৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনকে বার্তা ডেস্ক::

বর্তমানে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় অন্যতম ব্রাজিল। চীন, ইতালি, ইরান, যুক্তরাষ্ট্রের পর দেশটিতে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। রোজই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

ব্রাজিলে করোনাভাইরাসকে শুরু থেকেই গুরুত্ব না দিয়ে কিছুটা অবহেলাই করছিলেন প্রেসিডেন্ট জাইর বলসোনারো।এটিকে সাধারণ ফ্লুর সঙ্গে তুলনা করেছেন তিনি। এ কারণে মার্কিন প্রেসিডেন্টের মতো তিনিও বেশ সমালোচিত হয়েছেন।

এবার লকডাউনের মধ্যে নতুন কাণ্ড করে বসলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। আলজাজিরার খবরে বলা হয়েছে, ব্রাজিলে চরম করোনা পরিস্থিতিতেও সমর্থকদের নিয়ে লকডাউন মিছিল বের করেছেন প্রেসিডেন্ট জাইর বলসোনারো। নিজ বাসভবনের বাইরে সমর্থকদের সঙ্গে ওই মিছিলে যোগ দেন বলসোনারো। মুখে একটি সাদা মাস্ক পরে বের হলেও সমাবেশে উপস্থিত হয়ে সেটিও খুলে ফেলেন তিনি।

এ সময় সামাজিক দূরত্বের বিধিনিষেধও মানেননি তিনি। সমর্থকদের সঙ্গে তিনি হাত মেলান, তাদের জড়িয়ে ধরেন এবং ছবি তুলেন। এর আগেও লকডাউন বিরোধী সমাবেশে তাকে দেখা গেছে। এমনকি শিশুদের সঙ্গে সেলফি তুলেছেন সামাজিক দূরত্ব না মেনে। করোনা মোকাবিলায় বলসোনারোর সঙ্গে বিরোধ সৃষ্টি হওয়ায় গত কয়েক সপ্তাহে দুই জন স্বাস্থ্যমন্ত্রীকে বাদ দিয়েছেন বলসোনারো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

দ্রুত ছড়াচ্ছে ব্রাজিলে করোনা, লকডাউনে মিছিল করছেন প্রেসিডেন্ট!

আপডেট সময় : ০২:১৯:৫২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০