ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

জোয়ারের কবলে পড়ে হাতিয়ায় ট্রলার ডুবির ঘটনায় ১৮ জেলে জীবিত উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২ ১১২৮২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের দক্ষিণে বঙ্গোপসাগরে জোয়ারের কবলে পড়ে ‘এমভি আয়েশা’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৬ জুলাই) সকালে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। পরে পাশ্ববর্তী একটি ট্রলারের সহযোগিতায় দুর্ঘটনা কবলিত ট্রলার থেকে ১৮ মাঝি-মাল্লা ও জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

ট্রলারের মালিক খোকন জানান, সাগরে মাছ ধরা শেষে মঙ্গলবার সকালে ঘাটে আসছিল ট্রলারটি। এসময় সাগর উত্তাল থাকায় প্রচন্ড জোয়ারের কবলে পড়ে উল্টে ডুবে যায় ট্রলারটি। এসময় ট্রলারে থাকা ১৮জন মাঝি-মাল্লা ও জেলে পাশ্ববর্তী অন্য একটি ট্রলারের সহযোগিতায় বেঁচে যায়। ডুবে যাওয়া ট্রলার উদ্ধারে দুপুরে ঘাট থেকে আরও ২টি ট্রলার পাঠানো হয়েছে। ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

হাতিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ বলেন, ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারে নৌ-পুলিশ চেষ্টা চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

জোয়ারের কবলে পড়ে হাতিয়ায় ট্রলার ডুবির ঘটনায় ১৮ জেলে জীবিত উদ্ধার

আপডেট সময় : ০৫:৩৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২