ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কমতে পারে তাপমাত্রা: আগামী ৪৮ ঘণ্টায় আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা ১৬২২২ নয়, এবারের এইচএসসির ফল জানা যাবে যে নম্বরে ঘরের মধ্যে বজ্রপাতে পাবনার সোনাপাতি বিলে ৬ জনের মৃত্যু ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৬২ ডিভি লটারি নিয়ে শেষমুহূর্তে যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্ত নোবিপ্রবিতে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন ও ট্যুরিজম লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযান: দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার কমিটি অনুমোদনের ৪ ঘণ্টার মাথায় নোয়াখালীতে এনসিপি নেতার পদত্যাগ ইঞ্জিন বিকল হয়ে কর্ণফুলী নদীতে ট্রলারডুবি, নিখোঁজ হাতিয়ার দুই জেলে কোম্পানীগঞ্জ থানা প্রাঙ্গণেই দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫

নিষিদ্ধ হলেন শ্রীলঙ্কান পেসার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০ ৬৩৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেস্কঃ

ক্রিকেটের সঙ্গে ফিক্সিং শব্দটা খুব ভালোভাবেই জড়িত। কড়া আইন প্রয়োগের পরেও রোধ করা যাচ্ছে না বাইশ গজে ফিক্সিংয়ের কালো থাবা। এই ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে জেল খাটার ইতিহাস আছে ক্রিকেটারদের।

তবে ফিক্সিং নয়, শ্রীলঙ্কান ক্রিকেটার শেহান মাদুশঙ্কাকে গ্রেপ্তার করা হয়েছে নিজের কাছে হেরোইন রাখার অপরাধে। দেশটিতে চলমান কারফিউ অমান্য করে দুই গ্রাম হেরোইনসহ গাড়ি চালিয়ে যাচ্ছিলেন শেহান। গন্তব্যের মাঝপথেই পুলিশের হাতে ধরা পড়েন তিনি।

এমন ঘটনার পর লঙ্কান পেসারকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। জানা গেছে, তদন্ত শেষে তার ব্যাপারে স্থায়ী সিদ্ধান্তের পথে হাঁটবে তারা।

শ্রীলঙ্কার হয়ে একটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলেছেন শেহান। তার খেলা একমাত্র ওডিআইতে বাংলাদেশের বিপক্ষে ২৫ বছর বয়সী এই পেসার করেছিলেন হ্যাটট্রিকও। তবে এরপর দীর্ঘ ১৮ মাস নির্বাচকদের দৃষ্টিসীমার বাইরে আছেন তিনি।

শ্রীলঙ্কায় মাদকের বিরুদ্ধে কড়া আইন অনুসরণ করা হয়। এছাড়া ২৫ মার্চ থেকে কারফিউ লঙ্ঘন করায় ৬৫ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যেই আছেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। দুই আইন ভঙ্গের কারণে কঠিন শাস্তিই পেতে যাচ্ছেন শেহান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিষিদ্ধ হলেন শ্রীলঙ্কান পেসার

আপডেট সময় : ০৫:১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০