ঢাকা ১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু

নোয়াখালীতে ইউপি সদস্যের মেয়ের বাল্যবিবাহ পন্ড করল ইউএনও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২২:৩২ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২ ৭৯১৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মজিব উল্যার ১৫ বছর বয়সী কন্যর বাল্যবিবাহ পন্ড করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ।

শনিবার (১৫অক্টোবর) দুপুরে উপজেলার দেবীপুর গ্রামে ওই ইউপি সদস্যের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হয়ে এই বাল্যবিবাহ বন্ধ করে। কনের বাবা একজন জনপ্রতিনিধি হয়েও নিজ কন্যার বাল্যাবিবাহের আয়োজন করায় তীব্র সমালোচনা করেন স্থানীয় বাসিন্দারা।

বাল্যবিবাহের শিকার হতে যাওয়া ওই স্কুলছাত্রী ফিরোজ শাহা মাইজভান্ডারী উচ্চ বিদ্যালয় থেকে সদ্য এসএসসি পরীক্ষা সমাপ্ত করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ জানান, শনিবার দেবীপুরের স্থানীয় ইউপি সদস্য মজিব উল্যাহর স্কুল পড়ুয়া কন্যার বাল্যবিবাহ হচ্ছে স্থানীয়দের মাধ্যমে এমন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালতসহ সরেজমিনে উপস্থিত হয়ে বিয়ের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

পরবর্তীতে স্থানীয় ইউপি চেয়ারম্যান আমির হোসেন বাহাদুর, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছের, জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী কামাল উদ্দিন ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের উপস্থতিতে বর-কনে দুই পক্ষের অভিভাবকগণ ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ের কাজ সম্পন্ন করবেন না মর্মে আদালতের নিকট মুচলেকা প্রদান করেন। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সুধারাম থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নোয়াখালীতে ইউপি সদস্যের মেয়ের বাল্যবিবাহ পন্ড করল ইউএনও

আপডেট সময় : ০৮:২২:৩২ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২