ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

কবিরহাটে আরো ১৯৮ পরিবার পেল শেখ হাসিনার উপহারের ঘর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩ ১৬২৫৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজেস্ব প্রতিবেদক:

সারাদেশে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় অনুষ্ঠানের অংশ হিসেবে বুধবার (২২ মার্চ) বেলা ১১ টার সময় কবিরহাট উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানার সভাপতিত্বে ভিডিও কনফারেন্স প্রদর্শনীর মাধ্যমে এই ঘর গুলো হস্তান্তর করা হয়।

মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’- মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সমগ্র বাংলাদেশের ন্যায় নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারদের ২.০ শতাংশ জমিসহ গৃহপ্রদাণ কর হয়।

এসময় উপস্থিত ছিলেন, কবিরহাট পৌরসভার মেয়র-উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা জিয়া উদ্দিন আহাম্মদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ বদর-উদ দোজা ভূঁইয়া, কবিরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেন, সাংবাদিক মো: সেলিম, আব্দুল্যাহ চৌধুরী প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে দেশব্যাপী ৩য় ও ৪র্থ পর্যায়ের উদ্বোধনযোগ্য অবশিষ্ট গৃহসমূহ উপকারভোগী পরিবারের নিকট জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। যারা একেবারেই দুস্থ, একেবারেই ভূমিহীন, স্বামী পরিত্যাক্তা-বিধবা নারী আছেন, প্রতিবন্ধী-ছিন্নমূল ব্যক্তি যারা আছেন, তাদেরকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের এ ঘরগুলোতে থাকার জন্য উপকারভোগী হিসেবে নির্বাচন করেছি। সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টুনির যতগুলো প্রকল্প আছে, আমরা চেষ্টা করছি এই দুস্থ-অসহায় মানুষগুলোকে সেই প্রকল্পের আওতায় এনে তাদের আত্মসামাজিক অবস্থার উন্নতির জন্য এই মহতি উদ্যোগ গ্রহন করা। সরকারের সকল উন্নয়নে সকলকে সহযোগিতা করার আহবান জানান তিনি।

মাননীয় প্রধানমন্ত্রীর এই মহতী উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে কবিরহাট উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় উপজেলায় ৩য় পর্যায়ে অত্র উপজেলায় আজ ১৯৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। এর আগে ১ম ধাপে ৭৪টি ও ২য় ধাপে ৫০ টি সহ মোট ১২২ টি ঘর হস্তান্তর করা হয়, এই উপজেলায় সর্বমোট ৩২২ টি গৃহহীন পরিবারকে ২.০ শতক জমিসহ ঘর প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

কবিরহাটে আরো ১৯৮ পরিবার পেল শেখ হাসিনার উপহারের ঘর

আপডেট সময় : ০২:১৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩