ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

করোনায় আক্রান্ত হয়ে শান্ত মারিয়াম ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতার মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০ ৬২৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনকে বার্তা ডেস্ক::

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির প্রতিষ্ঠাতা ইমামুল কবীর শান্ত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ শনিবার সকাল ৭টায় সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে তার মৃত্যু হয়। শান্ত মারিয়াম ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা লিলি ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ইমামুল কবীর শান্ত সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রা.) লিমিটেড, শান্তনিবাস ও শান্ত মারিয়াম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও ছিলেন।

এদিকে বীর মুক্তিযোদ্ধা মো. ইমামুল কবীর শান্তর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।

আজ এক শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় মন্ত্রী বলেন, মো. ইমামুল কবীর শান্ত ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, সফল উদ্যোক্তা, শিক্ষানুরাগী এবং আমার দীর্ঘদিনের সুহৃদ। তার মত ব্যক্তিত্বের মৃত্যু জাতির জন্য অপূরণীয় এক ক্ষতি। উচ্চশিক্ষার প্রসার এবং মহান মুক্তিযুদ্ধে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

করোনায় আক্রান্ত হয়ে শান্ত মারিয়াম ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতার মৃত্যু

আপডেট সময় : ০১:৩৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০