ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৬২ ডিভি লটারি নিয়ে শেষমুহূর্তে যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্ত নোবিপ্রবিতে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন ও ট্যুরিজম লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযান: দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার কমিটি অনুমোদনের ৪ ঘণ্টার মাথায় নোয়াখালীতে এনসিপি নেতার পদত্যাগ ইঞ্জিন বিকল হয়ে কর্ণফুলী নদীতে ট্রলারডুবি, নিখোঁজ হাতিয়ার দুই জেলে কোম্পানীগঞ্জ থানা প্রাঙ্গণেই দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫ হাতিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে এমপিওভুক্তির আশ্বাসে ঘুষ বাণিজ্যের অভিযোগ হাতিয়ায় অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে সার ডিলার নিয়োগের অভিযোগ কালীগঞ্জে স্ত্রী-শি’শু কন্যাকে হত্যার দায়ে স্বামী রউফ সরদারের মৃ/ত্যু/দ/ণ্ড

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে: ত্রাণ প্রতিমন্ত্রী

নোয়াখালী প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৬:১৪:০২ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩ ৩৫৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল চারটি স্তম্ভ। স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্ন্যান্স, স্মার্ট ইকোনমিক, স্মার্ট সোসাইটি তৈরিতে আইটি নির্ভর দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। এই কার্যক্রম বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে একযোগে কাজ করতে হবে।

শনিবার (১ জুলাই) দুপুরের দিকে নোয়াখালীর মাইজদীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উদযাপন ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনমির্লনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে, সকাল ১০টার দিকে মাইজদী শহীদ মিনার থেকে একটি আনন্দ র‌্যালি শুরু হয়ে স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে পতাকা উত্তোলণ ও বেলুন উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। এর পর শুরু হয় প্রাক্তন শিক্ষক, ছাত্র, বর্তমান শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণামূলক আলোচনা অনুষ্ঠান এবং প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা।

প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলন উদযাপন পরিষদের আহŸায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. মোহাম্মদ আবদুল বাকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।

বিকেল ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান। ছিল ব্যান্ড সোলস, কন্ঠ শিল্পী ঐশীর পরিবেশনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে: ত্রাণ প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৬:১৪:০২ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩