ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কিশোরগ্যাং বিরোধী অভিযানে নোয়াখালীতে আরো ১৪৫ আটক ঘুমন্ত সাবেক স্বামীকে ছু/রিকা-ঘাতে হ-ত্যা, স্ত্রী-শাশুড়ি আটক প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কি/শো/রী/কে ধ-র্ষ-ণের অভিযোগ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪ জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট

নামাজ পড়তে যাওয়ার পথে মাইক্রো চাপায় মুসল্লির মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩ ৩৯৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুবর্ণচর প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচরে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে মাইক্রো বাস চাপায় এক মুসল্লির মৃত্যু হয়েছে। নিহত নুরুল হক বাচ্চু (৫৯) উপজেলার চরজুবলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বানুর বাপেরগো বাড়ির মৃত আব্দুল লতিফের ছেলে।

সোমবার (২০ নভেম্বর) ভোর রাতের দিকে উপজেলার চরজুবলী ইউনিয়নের সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের ফাইভ স্টার ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাতের দিকে ফজরের নামাজ পড়তে তসবিহ হাতে নিয়ে ঘর থেকে বের হন বাচ্চু। পরবর্তীতে উপজেলার চরজুবলী ইউনিয়নের সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের ফাইভ স্টার ফিলিং স্টেশনের সামনে আসলে তাকে একটি অজ্ঞাত মাইক্রো বাস চাপা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুত্বর আহত হয়ে রাস্তায় পড়ে থাকেন। পরে স্থানীয় লোকজন তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে চরজব্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চরজব্বর থানার উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল ওয়ারেছ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভোর রাতের দিকে অজ্ঞাত কোনো গাড়ি ওই মুসল্লিকে চাপা দিয়ে চলে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবার বিষয়টি পুলিশকে অবহিত করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

নামাজ পড়তে যাওয়ার পথে মাইক্রো চাপায় মুসল্লির মৃত্যু

আপডেট সময় : ১০:৩০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩