ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের শর্ত লঙ্ঘন করে উস্কানি ও মিথ্যাচার করেছে হেফাজত ও কওমীরা- দাবি হেযবুত তওহীদের উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

পানির সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, সিএনজি চালকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪২:০৯ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪ ৪৯৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোনাইমুড়ী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সিএনজি চালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। নিহত মো. ফয়েজ (৪০) উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের লাল মিয়া বাড়ির মৃত আব্দুল মতিনের ছেলে। রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার নাটেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফয়েজ পেশায় একজন অটোচালক ছিলেন। দুপুরের দিকে পুকুর থেকে মোটর দিয়ে সে পানি উঠাতে যায়। ওই সময় পানি ওঠা বন্ধ হয়ে গেলে তা দেখতে মোটরে হাত দেন তিনি। এ সময় মোটরে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুকুরের পানিতে পড়ে যায়। পরে বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

পানির সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, সিএনজি চালকের মৃত্যু

আপডেট সময় : ০৭:৪২:০৯ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪