ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

কাজে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সের ধাক্কা, নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪ ৩২৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক নির্মাণ শ্রমিক অ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত হয়েছেন। এ সময় আরও এক শ্রমিক আহত হয়েছেন। নিহত আবুল কালাম (৩৫) উপজেলার সিরাজপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মোহাম্মদ নগর গ্রামের রৌশন আলী মিয়াজী বাড়ির মৃত জয়নাল আবেদীনের ছেলে।

বুধবার (২৭ মার্চ) সকাল ৭টার দিকে বসুরহাট টু দাগনভূঞা সড়কের মীর বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মো. হায়দার হোসেন সম্রাট। তিনি বলেন, নিহত কালাম পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিল। ফেনী জেলার দাগনভূঞার তালের চারা এলাকার মাদরাসা মার্কেট সংলগ্ন একটি ভবনের নির্মাণ কাজ চলছিল। পায়ে হেঁটে ওই ভবনে কাজ করতে আজ সকালে বাড়ি থেকে বের হয় কালাম। কাজে যাওয়ার পথে সে আরেক শ্রমিক সহ দাগনভূঞার মীর বাড়ির সামনে পৌঁছলে বসুরহাট থেকে ঢাকা মুখি একটি অ্যাম্বুলেন্স তাকে পিছন থেকে ধাক্কা মেরে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

কাজে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সের ধাক্কা, নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ১০:৪৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪