ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

আগ্নেয়াস্ত্র-গুলিসহ ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪ ৪৪১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে আগ্নেয়াস্ত্র-গুলিসহ ডাকাতি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত এনামুল হক মানিক (৩২) জেলার সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের শ্যামের গাঁও গ্রামের আবদুর রবের ছেলে। মঙ্গলবার (২ এপ্রিল) ভোরে বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে বেগমগঞ্জ উপজেলায় অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধারে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। অভিযানে নোয়াখালী-ফেনী মহাসড়কের রসুলপুর ইউনিয়নের বায়তুল জামে মসজিদ সংলগ্ন মোক্তার বাড়ির ব্রিজের ওপর থেকে ডাকাত সদস্য এনামুল হক মানিককে গ্রেপ্তার হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলের পাশ থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত আসামি একজন পেশাদার ডাকাত ও অস্ত্রধারী। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

আগ্নেয়াস্ত্র-গুলিসহ ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:১৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪