ঢাকা ০১:১৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কমতে পারে তাপমাত্রা: আগামী ৪৮ ঘণ্টায় আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা ১৬২২২ নয়, এবারের এইচএসসির ফল জানা যাবে যে নম্বরে ঘরের মধ্যে বজ্রপাতে পাবনার সোনাপাতি বিলে ৬ জনের মৃত্যু ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৬২ ডিভি লটারি নিয়ে শেষমুহূর্তে যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্ত নোবিপ্রবিতে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন ও ট্যুরিজম লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযান: দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার কমিটি অনুমোদনের ৪ ঘণ্টার মাথায় নোয়াখালীতে এনসিপি নেতার পদত্যাগ ইঞ্জিন বিকল হয়ে কর্ণফুলী নদীতে ট্রলারডুবি, নিখোঁজ হাতিয়ার দুই জেলে কোম্পানীগঞ্জ থানা প্রাঙ্গণেই দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫

রোববারে গুলিস্তানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৪:১১ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪ ৩৫৮ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশের ব্যানার- ছবি: সংগৃহীত

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের বিচারের দাবিতে রোববার দুপুর ১২টায় গুলিস্তান জিরো পয়েন্টে গণজমায়েতের (সমাবেশ) ঘোষণা দিয়েছে বৈষমবিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক স্ট্যাটাসে এই ঘোষণা দেন।

নিজের ফেসবুকে তিনি আগামীকালের কর্মসূচির একটি ব্যানার শেয়ার করেছেন। একই ব্যানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে।

এর আগে হাসনাত আব্দুল্লাহ নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে লেখেন, ‘সাঈদ-নুর-আসাদ ভাই, ফ্যাসিবাদের জায়গা নেই। শহিদ সাঈদ নূর আসাদ, নিপাত যাবেই মুজিববাদ…’

এদিকে, এর আগে গুলিস্তানে একই স্থানে সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। তবে দলটির এই সমাবেশ ঘিরে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের ক্রীড়া ও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘গণহত্যাকারী/নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

রোববারে গুলিস্তানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ

আপডেট সময় : ১০:৩৪:১১ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪