ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

যারা ভারতে মসজিদ ভেঙেছে তারা আমাদের সাম্প্রদায়িকতা শেখাচ্ছে: আবদুল হান্নান মাসউদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ ৪৫৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

যারা ভারতে বাবরি মসজিদ ভেঙে মন্দির তৈরি করে তারা আমাদের সাম্প্রদায়িকতা শেখাচ্ছে বলে মন্তব্য করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ। তিনি বলেন, ভারতের দাদা বাবুরা, দিল্লির দালালরা সীমান্তে চোখ রাঙাচ্ছে। তারা বাংলাদেশকে করায়ত্ব করার চেষ্টা করছে। তারা এতোদিন শেখ হাসিনার মতো দাসকে বাংলাদেশে বসিয়ে বাংলাদেশ শোষণ করেছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর হাতিয়ার চানন্দী ইউনিয়নের ভূমিহীন বাজারে ঐক্য ও সংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় ছাত্রজনতা এই অনুষ্ঠানের আয়োজন করে।

ভারতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভারত আমাদের সাম্প্রদায়িকতা শিখাতে আসে অথচ তারা গুজরাটের বাবরি মসজিদ ভেঙে মন্দির তৈরি করেছে। ভবিষ্যতে কেউ যদি এদেশের মাটির দিকে হাত বাড়ায় তাহলে তাদের দেশের মাটিও নিরাপদ থাকবে না বলে।

তিনি আরও বলেন, স্বৈরাচারের দোসররা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে শেখ হাসিনাকে ফিরিয়ে নেয়ার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ নতুন করে ঐক্যবদ্ধ হয়েছে। যতদিন তারা ঐক্যবদ্ধ থাকবে ততোদিন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার সুযোগ নেই।

এসময় স্থানীয় লোকজন হাতিয়ার নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানান। পরে এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে হান্নান মাসউদকে অবগত করেন এবং মাসউদ তাদের কথা শুনে সেগুলো সমাধানের আশ্বাস দেন।

যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এম কে বেলালের সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

যারা ভারতে মসজিদ ভেঙেছে তারা আমাদের সাম্প্রদায়িকতা শেখাচ্ছে: আবদুল হান্নান মাসউদ

আপডেট সময় : ০৬:২১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪