ঢাকা ১০:১২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

করোনাক্রান্ত পার্বত্য চট্টগ্রামের মন্ত্রী বীর বাহাদুর সিএমএইচে ভর্তি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১১:২৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০ ৭১০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিবেদক:

নভেল করোনাভাইরাসে আক্রান্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণাল‌য়ের মন্ত্রী বীর বাহাদুর উ‌শৈ‌সিংকে উন্নত চি‌কিৎসার জন্য হে‌লিকপ্টা‌রে ক‌রে ঢাকা সম্মিলিত সাম‌রিক হাসপাতা‌লে (সিএমএইচ) ভর্তি করা হ‌য়ে‌ছে।

আজ রোববার দুপুর ১২টার দিকে বান্দরবান সেনা রি‌জিয়‌ন থেকে বিমান বাহিনীর হেলিকপ্টরে করে তাকে সিএমএইচ-এ আনা হয়।

মন্ত্রীর একান্ত সহকারী (এপিএস) খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মন্ত্রীর শারীরিকভাবে এখ‌নও সুস্থ আছেন। নমুনা সংগ্রহের পর থেকে বান্দরবান ফায়ার সার্ভিস এলাকায় নিজ বাসার এক‌টি আলাদা কক্ষে ছি‌লেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সামরিক হাসপাতালে পাঠানো হ‌য়ে‌ছে।

মন্ত্রীকে আনার সময় সেখানে উপস্থিত ছিলেন বান্দরবা‌নের সেনা রি‌জিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারল খন্দকার মো. শাহিদুল এমরান। সেখানে আরও উপস্থিত ছি‌লেন রাজ‌নৈ‌তিক নেতারা।

প্রসঙ্গত, কক্সবাজার ল্যা‌বে নমুনা পাঠা‌নোর পর শ‌নিবার (৬ জুন) বিকা‌লে মন্ত্রীর কোভিড-১৯ শনাক্ত হয়। এই ঘটনায় মন্ত্রীর একান্ত সহকারী, বডিগার্ড পুলিশ সদস্য এবং সার্বক্ষণিক সেবায় নিয়োজিত কর্মচারী তিন জনের নমুনা সংগ্রহ করা হয়। তবে তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

করোনাক্রান্ত পার্বত্য চট্টগ্রামের মন্ত্রী বীর বাহাদুর সিএমএইচে ভর্তি

আপডেট সময় : ০৬:১১:২৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০