ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

শিশু ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত সেই কিশোরকে পুলিশে দিল পরিবার

নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:২৯:৩১ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫ ৪৮৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে মাদ্রাসা পড়ুয়া শিশু ছাত্রীকে (৭) ধর্ষণের চেষ্টাকারী এক কিশোরকে (১৭) পুলিশের হাতে তুলে দিয়েছে তার পরিবার। সোমবার (০৩ মার্চ) দুপুরে জেলা শহরের সোনাপুর জিরো পয়েন্ট এলাকায় তাকে পুলিশের হাতে তুলে দেন তার প্রবাসী বাবা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফারুক মিয়ার নতুন বাড়ির পাশ দিয়ে মাদ্রাসায় যাওয়ার পথে ওই শিশুকে পথরোধ করে ধর্ষণের চেষ্টা করে ওই কিশোর। এ সময় শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে এলে সে পালিয়ে যায়।

আরো পড়ুন.. শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগের ঘটনা, বিএনপি নেতার নেতৃত্বে দফারফার ভিডিও ভাইরাল

এ ঘটনায় স্থানীয়ভাবে মীমাংসার জন্য চেষ্টা করেন কিছু মাতবর। তাঁরা ২০ হাজার টাকায় মীমাংসা ও কাগজে স্বাক্ষর দিতে ভুক্তভোগী পরিবারকে চাপ দেন। এতে অস্বীকৃতি জানিয়ে রোববার শিশু শিক্ষার্থীর মা বাদী হয়ে একই এলাকার ওই প্রবাসীর কিশোর ছেলেকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে তার পরিবারের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

শিশু ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত সেই কিশোরকে পুলিশে দিল পরিবার

আপডেট সময় : ০৭:২৯:৩১ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫