ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

দুই জমজ বোনকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

কবিরহাট প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৫০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ ৩৫০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর কবিরহাটে ছয় বছর বয়সী দুই জমজ বোনকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

আরো পুড়ুন: অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, পাঁচ শিশুসহ আহত-৬

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া। এর আগে, গত বুধবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে নির্যাতিত শিশুদের মা বাদী হয়ে কবিরহাট থানায় এ মামলা দায়ের করেন। অভিযুক্ত মো. ফরিদ (১৬) উপজেলার ধানশালিক ইউনিয়নের মো. দিদার মিয়ার ছেলে।

আরো পড়ুন: মানবিক তারুণ্যের ৮ম যুব সম্মেলন ও এ্যাওয়ার্ড বিতরণ

মামলার বিবরণে বলা হয়েছে, গত ২৩ মার্চ থেকে ভুক্তভোগী শিশুর মা তার ছোট মেয়ের শারীরিক অবনতি লক্ষ্য করে। ২৫ মার্চ দুই বোন তাদের ঘরের পাশে রাস্তার উপর নিজেদের ট্রাক্টর নিয়ে খেলাধুলা করছিল। ভিকটিমদের বাবা ঘরে বিশ্রাম নিচ্ছেন, মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। সেখান থেকে ফরিদ তাদের বড় মেয়েকে পাশের বাড়ির একটি পরিত্যক্ত টিনশেড ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির শৌরচিৎকার শুনে তার ছোট বোন মাকে গিয়ে বিষয়টি জানায়। তাৎক্ষণিক তার মা ঘটনাস্থল থেকে মেয়েকে উদ্ধার করে নিয়ে যায়। এরপর শিশুর মা তার ছোট মেয়ের শারীরিক অবনতির কারণ জানতে চাইলে সে জানায় গত ২৩ মার্চ বিকেলে তার সাথেও একই কাজ করেছে ফরিদ।

আরো পড়ুন: সম্পত্তির বিরোধ নিয়ে থানায় অভিযোগ, পুলিশের তদন্তকালে বাদীর উপর হামলা, আহত ৪

কবিরহাট থানার ওসি মো. শাহীন মিয়া আরো জানান, গত ৩০ মার্চ আসামিকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এখন দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

দুই জমজ বোনকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

আপডেট সময় : ০৮:৫০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫