ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
সুগন্ধা পরিবহনের চলন্ত বাস থেকে পড়ে হেলপারের মৃত্যু মেয়াদোত্তীর্ণ ওধুধ রাখায় নোয়াখালীতে দুই হাসপাতালে জরিমানা হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল নোয়াখালীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন স্কুল ফিডিং কর্মসূচি: উদ্বোধনের দ্বিতীয় দিনেই খাবার পায়নি সুবর্ণচরের ৯৩ স্কুলের শিক্ষার্থী খাল ও ফসলি জমি কেটে সড়ক নির্মাণ, ধসের আশঙ্কায় এলাকাবাসীর ঈদযাত্রায় ৩৭৭ দুর্ঘটনায় ৩৯৪ মৃত্যু, আহত ১২৮৮: যাত্রী কল্যাণ সমিতি মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ নোয়াখালীতে নিখোঁজের দুদিন পর ডোবায় মিললো ইটভাটা শ্রমিকের মরেদেহ

সুগন্ধা পরিবহনের চলন্ত বাস থেকে পড়ে হেলপারের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৪৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সদর উপজেলায় চলন্ত বাস থেকে পড়ে মো. রাজু (২৮) নামে এক বাস হেলপারের মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে উপজেলার মাইজদী টু চৌমুহনী চৌরাস্তা আঞ্চলিক মহাসড়কের মাইজদী বাজার আয়কর অফিস সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়নপুর গ্রামের কামলা বাড়ির মো. সাখায়েত উল্যার ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাত ৯টার দিকে সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেগমগঞ্জ চৌরাস্তা থেকে মাইজদীর উদ্দেশ্যে আসছিল। বাসটি সোনাপুর টু চৌমুহনী চৌরাস্তা আঞ্চলিক মহাসড়কের মাইজদী বাজার আয়কর অফিস সংলগ্ন এলাকায় পৌঁছালে হেলপার রাজু হঠাৎ বাস থেকে সড়কে পড়ে যান। এ সময় বাসের সঙ্গেই ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বলেন, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে। তবে প্রাথমিক ভাবে জানা যায় ওই হেলপার ডিউটি শেষে ফেরার পথে অসাবধানতাবশত বাস থেকে পড়ে মারা যায়। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

সুগন্ধা পরিবহনের চলন্ত বাস থেকে পড়ে হেলপারের মৃত্যু

আপডেট সময় : ১২:৪৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬