ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

সোনাইমুড়ীতে আগুনে পুড়ে ছাই ৭ দোকান

সোনাইমুড়ী প্রতিবেদক:
  • আপডেট সময় : ১১:০৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ২৩৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সোনাইমুড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার বজরা বাজারে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানায়, বজরা বাজারের রহমত উল্লার ফার্নিচার দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে, মুহূর্তেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ৫টি ফার্নিচার, একটি ওষুধ দোকানসহ ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুন দেখতে পেয়ে আশপাশের মানুষ পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একপর্যায়ে খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। রাত পৌনে ৩টার দিকে আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কান্নায় ভেঙে পড়েন। তারা দাবি করেন, এ ঘটনায় তাদের জীবিকার প্রধান অবলম্বন ধ্বংস হয়ে গেছে।

সোনাইমুড়ী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

সোনাইমুড়ীতে আগুনে পুড়ে ছাই ৭ দোকান

আপডেট সময় : ১১:০৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬