ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

করোনায় আক্রান্ত বলিভিয়ার প্রেসিডেন্ট জেনিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০ ১৬৩৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেস্ক:

করোনায় আক্রান্ত হয়েছেন বলিভিয়ার প্রেসিডেন্ট জেনিন আনেজ। বৃহস্পতিবার আনেজ নিজেই করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। এক টুইট বার্তায় প্রেসিডেন্ট আনেজ বলেন, তার দেহে পরীক্ষা-নিরীক্ষার পর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

তিনি বলেন, তার শারীরিক অবস্থা ভালো আছে। তিনি আইসোলেশনে থেকেই তার কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, আমরা একসঙ্গে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসব। মাত্র এক সপ্তাহ আগেই করোনায় আক্রান্ত হয়েছেন বলিভিয়ার স্বাস্থ্যমন্ত্রী মারিয়া ইডি রোকা। তার দেহে করোনা শনাক্তের বিষয়টি তিনি নিজেই প্রকাশ করেছেন।

১ কোটি ১৫ লাখ জনসংখ্যার এই দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৪২ হাজারের বেশি। এর মধ্যে ১ হাজার ৫শ জনের মৃত্যু হয়েছে। গত ৩১ ডিসেম্বর চীনে প্রাদুর্ভাব হওয়া এই ভাইরাস ইতোমধ্যেই বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যেই সারাবিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা এক কোটি ২০ লাখ ছাড়িয়ে গেছে। প্রাদুর্ভাব শুরুর পর গত প্রায় সাত মাসে ভাইরাসটি সাড়ে ৫ লাখ মানুষের প্রাণ কেড়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

করোনায় আক্রান্ত বলিভিয়ার প্রেসিডেন্ট জেনিন

আপডেট সময় : ১১:১৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০