ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে সাংবাদিকদের মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০ ১০৯৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
ডিজিটাল নিরাপত্তা আইনের নামে দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, হয়রানি এবং করোনার দোহায় দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সাংবাদিকদের গণহারে ছাঁটাই করার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নোয়াখালী প্রেসক্লাবের সামনে প্রথমে মানববন্ধন ও পরে নোয়াখালী প্রেসক্লাবের শহীদ উদ্দিন স্কান্দার কচি মিলনায়তনে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
জেলার সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন আকাশ মোহাম্মদ জসিম।
বক্তব্য রাখেন, সাংবাদিক শাহ্ এমরান মোহাম্মদ ওসমান সুজন, নাছির উদ্দিন বাদল, আবু নাছের মঞ্জু,  জামাল হোসেন বিষাদ প্রমুখ।
বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও সাংবাদিক ছাঁটাই বন্ধের দাবী জানান। এ ছাড়া নোয়াখালী প্রেসক্লাবের দীর্ঘদিন পর্যন্ত কোনো কমিটি না থাকাসহ ক্লাবের নানা সমস্যা নিয়েও আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, ডেইলি অবজারভারের জেলা প্রতিনিধি মুলতানুর রহমান মান্না, দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি ইকবাল হোসেন সুমন, দৈনিক ঢাকা টাইমসের জেলা প্রতিনিধি মো. মিজানুর রহমান রিয়াদ, সাংবাদিক মুজাহিদুল ইসলাম সোহেল, মো. সেলিম, আব্দুল্যাহ রানা’সহ জেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নোয়াখালীতে সাংবাদিকদের মানববন্ধন

আপডেট সময় : ০৮:২৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০