ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার মাদক, কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেফতার জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ মাদকবিরোধী সমাবেশের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

সুবর্ণচরে পানির নিচে ১০ হাজার একর ফসলি জমি, কৃষকদের মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০ ৩২৪৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী সুবর্ণচরে জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন করেছে ভুক্তভোগী শতাধিক কৃষক। বৃহস্পতিবার (২৭ আগষ্ট) দুপুরে উপজেলার খাসেরহাটস্থ কৃষকের চাষকৃত জমিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী কৃষকরা বলেন, ক্লোজারের খালগুলো দখল এবং রাস্তার পাড় ভেঙ্গে খাল গুলো সরু হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। ফলে ১০ হাজার একর জমির ফসল পানির নিচে এবং চলমান চাষাবাদ করতে পারছেনা কৃষকরা।

এলাকাবাসী আরও বলেন, সোনাপুর থেকে চেয়ারম্যানঘাট পর্যন্ত খালটি অনেকটাই দখল হয়ে গেছে। যার প্রভাব পড়েছে সরু বা শাখা খাল গুলোর ওপর। দ্রুত খালগুলো সংস্কার না হলে, চাষাবাদ বন্ধ হয়ে যাবে। কৃষকরা হয়ে পড়বেন কর্মহীন।

চরওয়াপদা ইউনিয়ন চেয়ারম্যান বলেন, চলমান বর্ষা মৌসুমে দেশের প্রতিটি অঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমার এলাকায় কিছু মানুষের অব্যবস্থাপনার কারণে এমন হচ্ছে। আমরা একাধিকবার পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি কিন্তু কোন ফলাফল পায়নি।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্ম কর্তা ইবনুল হাসান বলেন, জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

সুবর্ণচরে পানির নিচে ১০ হাজার একর ফসলি জমি, কৃষকদের মানববন্ধন

আপডেট সময় : ১০:৩৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০